চট্টগ্রাম জেলা পুলিশের অক্টোবর ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে জেলার ১৭টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্সে এ স্বীকৃতি প্রদান করা হয়।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পেশাগত দক্ষতা ও বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কার, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বিপুল চন্দ্র দেকে অক্টোবর মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, এ অর্জন ভূজপুর থানা ও তদন্তকেন্দ্রে কর্মরত সকল কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

