ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গার‌ গোমতিতে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে অংশ নিল দেড় শতাধিক শিক্ষার্থী

মোঃ ইব্রাহীম,নিজস্ব সংবাদদাতা
নভেম্বর ৫, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

মাটিরাঙার গোমতিতে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে অংশ নিল দেড় শতাধিক শিক্ষার্থী
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের দক্ষতা বিকাশের লক্ষ্যে মাটিরাঙ্গার গোমতিতে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর ইউনিয়ন পর্যায়ের বাছাই কার্যক্রম। ‘ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত এ বাছাইয়ে অংশ নেয় দুই শতাধিক শিক্ষার্থী।
বুধবার (৪ নভেম্বর) দিনব্যাপী গোমতি বিকে উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বাছাইয়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি,অ্যাথলেটিকসের দৌড় ও লং জাম্প, ব্যাডমিন্টনের একক ও দ্বৈত, দাবা,মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসসহ ১০টি খেলায় শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু, বিশেষ অতিথি ছিলেন গোমতি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আবুল ফজল ভূঁইয়া, গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদার
সভাপতিত্বে আয়োজিত এ কার্যক্রমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষকরা বাছাই পরিচালনা করেন।

আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা বিকাশের পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি হবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার এ কার্যক্রম ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।