ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-১৪ আসনের এমপি জসিম উদ্দিন আহমেদের বিশেষ সহকারী হলেন মহিউদ্দীন

রনি কান্তি দেব
নভেম্বর ৫, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্রদল নেতা মোহাম্মদ মহিউদ্দীন সাগর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সংসদ সদস্যের স্বাক্ষরিত এক নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়, বিশেষ সহকারী হিসেবে মহিউদ্দীন সংসদ সদস্যের উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি এবং তাঁর ওপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের মেয়াদ সংসদ সদস্যের কার্যকালের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে অথবা তাঁর অভিপ্রায় অনুযায়ী বহাল থাকবে। প্রয়োজনে নিয়োগের শর্ত সংশোধন কিংবা নিয়োগ বাতিলের ক্ষমতাও সংরক্ষিত থাকবে।

নিয়োগপত্রে আরও উল্লেখ করা হয়, মোহাম্মদ মহিউদ্দীন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ মহিউদ্দীন সাগর বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, যেকোনো দায়িত্বই সম্মান ও মর্যাদার পাশাপাশি একটি বড় আমানত। এ দায়িত্বের যথাযথ মূল্যায়ন করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান তিনি।

ছাত্ররাজনীতির পথচলায় সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন উল্লেখ করে মহিউদ্দীন বলেন, আগামী দিনেও দেশ, জনগণ ও এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান। তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।