ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরিচালক গ্রেপ্তার

channelq24
নভেম্বর ৬, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় মিনিবাস উল্টে চাপা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহতের ঘটনায় পালিয়ে যাওয়া লরিচালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার হওয়া চালকের নাম মোহাম্মদ রিয়াজ উদ্দিন (৩২)। তিনি নোয়াখালী সদর থানার বাটিরটেক এলাকার মো. আবু তাহেরের ছেলে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নগরীর পাঁচলাইশ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

এর আগে গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি লরি। এতে মিনিবাসটি উল্টে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত।

দুর্ঘটনার পরপরই লরিচালক পালিয়ে যান। পরে মাইশার মৃত্যুর খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। প্রায় ছয় ঘণ্টা ধরে চল

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।