ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডি ও ভূমি অফিসের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ

channelq24
নভেম্বর ৬, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ২ নম্বর গেটে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের সামনে দুটি এবং ভূমি অফিসের সামনে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে আকস্মিক এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কারা এবং কী উদ্দেশ্যে পেট্রোলবোমাগুলো নিক্ষেপ করেছে, তা শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
তিনি আরও জানান, ফ্লাইওভার থেকে পেট্রোলবোমাগুলো নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।